ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মহাকাশ স্টেশনে পৌঁছেছেন আরবের প্রথম নারী নভোচারী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ১২:৩

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন মহাকাশে যাওয়া আরবের প্রথম নারী নভোচারী রায়ানা বারনাভি। সৌদি আরবের এই নারী নভোচারী যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস’র দ্বিতীয় ব্যক্তিগত মিশনে অংশ নেওয়া দুই সৌদি নাগরিকের মধ্যে একজন।

গত রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে মিশনটির যাত্রা শুরু হয়। সোমবার (২২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কক্ষপথে ১০ দিন অবস্থানকালীন ৩৪ বছর বয়সী এই বায়োমেডিকেল বিজ্ঞানী স্টেম সেল এবং স্তন ক্যান্সার গবেষণা করার পরিকল্পনা করেছেন। আর নিজের এই কাজের মাধ্যমে রায়ানা বারনাভি মধ্যপ্রাচ্যের সকল নারীকে অনুপ্রাণিত করবেন বলে আশা করছেন।

আইএসএস-এ পৌঁছানোর আগে মহাকাশে ধারণ করা একটি ভিডিওতে সৌদি এই নারী নভোচারী বলেন: ‘বিশ্বের সকল মানুষের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমি চাই তুমি বড় স্বপ্ন দেখো, নিজের ওপর বিশ্বাস রাখো এবং মানবতায় বিশ্বাস করো।’

অ্যাক্সিওম মিশন ২-এ রায়ানা বারনাভির সঙ্গে আরেক নভোচারী আলী আল-কারনিও রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের আরও দুই নভোচারী। তারা হলেন- কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনার।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এ চারজন প্রায় ১০ দিন থাকবেন।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা