রায়গঞ্জে অর্থের অভাবে বন্ধ মসজিদ নির্মানের কাজ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়নে দৈবজ্ঞগাতী গ্রামে একটু একটু করে এগিয়ে চলছিল একটি মসজিদের নির্মাণকাজ। আগে মসজিদটি ছিল টিনশেড, নড়বড়ে।স্থানীয় মুসুল্লিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে চিন্তা করে মসজিদ পুনঃনির্মাণের উদ্যোগ নেন এলাকাবাসী।কিন্তু আর্থিক সঙ্কটের কারণে হঠাৎ করে মসজিদটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।আর এ কারণে নামাজ পড়তে সমস্যায় পড়েছেন মুসুল্লিরা। আর নির্মাণ কাজ মাঝ পথে বন্ধ হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন এলাকাবাসী।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের দৈবজ্ঞগাতী গ্রামের উত্তরপাড়া শাহী জামে মসজিদটি অনেক পুরাতন। এখানে তিন শতাধিক পরিবারের লোকেরা নামাজ আদায় করেন। মুসল্লিদের বেশিরভাগই কৃষক ও খেটে-খাওয়া মানুষ। মসজিদটি প্রতিষ্ঠালগ্নে একটি কুঁড়েঘর ছিল। পরে বিভিন্ন জনের উদ্যোগে মসজিদে ঢেউটিন লাগানো হয়েছিল।
পুরাতন ঢেউটিনের ভাঙা ছিদ্র দিয়ে মসজিদের ভেতরে বৃষ্টির পানি পড়তো। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নামাজ পড়তে এসে নানা প্রতিকূলতার মুখে পড়তেন মুসল্লিরা। পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য গ্রামের স্থায়ী বাসিন্দা ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কার শেখ উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন।কিন্তু আর্থিক সঙ্কটের কারণে এখনো অনেক কাজ করতে পারেননি তারা। ভেতরের ফ্লোরে টাইল,দরওয়াজা,জানালা,রং,বাথরু মসহ কিছু কাজের জন্য নামাজ পড়তে গিয়ে সমস্যায় পড়েছেন স্থানীয় মুসুল্লিরা।
নির্মাণাধীন মসজিদটির ফ্লোর সম্পূর্ণ না হওয়ায় নামাজ আদায়ও সম্ভব হচ্ছে না। মসজিদের মুসল্লি ও প্রথম শ্রেণীর ঠিকাদার সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কার শেখ বলেন, কাজটি শেষ করতে না পেরে অপরাধবোধ কাজ করছে, কাজ শুরু করেও অল্প কিছু কাজের জন্য শেষ করতে পারলাম না। এখন মুসল্লিরা মসজিদে এসে নামাজ আদায় করতে পারছেন না।বহু চেষ্টার পর টেনেটুনে অনেকটা কাজ শেষ করতে পেরেছি। কিন্তু বাকি কাজ এখন আর এগিয়ে নিতে পারছি না। মসজিদের পুরো কাজ শেষ করতে হলে আরও সাত-আট লাখ টাকার মতো প্রয়োজন। ভেবে পাচ্ছি না কিভাবে কী করব?
গ্রামের বাসিন্দা-মুসল্লি কৃষক মিজান উদ্দিন ও শাহআলী খান বলেন, নির্মাণকাজ শেষ না হলে মসজিদে এসে আর নামাজ আদায় হবে না। ফ্লোর উঁচু-নীচু, টাইলস কিংবা ফ্লোর না হলে নামাজ পড়তে কষ্ট হচ্ছে। এখন আল্লাহ্ জানেন কবে টাকা-পয়সা জোগাড় হয়ে নির্মাণকাজ শেষ হবে। আমরা গ্রামের খেটে-খাওয়া গরিব মানুষ। বড় অংকের টাকা দিয়ে সাহায্য করার সামর্থ্য নেই। তাই নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ আদায়ের সুযোগ হবে কিনা জানি না।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ ও স্থানীয় এমপি মহোদয়ের নিকট স্থানীয় মুসল্লীরা মসজিদটি নির্মানে সু দৃষ্টি কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied