ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পলাশবাড়ীতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী photo আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ৩:৩০
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে সর্বজন স্বীকৃত বাংলাদেশ ৷ ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান ৷
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. কামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহকারী কমিশনার ভূমি এসএম ফয়েজউদ্দিন, এএসপি (সি-সার্কেল) উদয় কুমার সাহা, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল চেয়ারম্যান, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোস্তাফিজুর রহমান রাজা, পলাশবাড়ী পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু নির্মল কুমার মিত্র, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার সাহা প্রমুখ।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের এবং বর্ণের লোকজনকে আগের মতো একসঙ্গে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করে পলাশবাড়ীকে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির মডেল তৈরি করতে হবে।
 
তারা আরো বলেন, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই মিলেমিশে একাকার। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে চলি, একসঙ্গে খাই, একসঙ্গে উৎসব পালন করি। এই সম্প্রীতির উদাহরণ দেশময় ও বিশ্বময় ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা করি।’ 
 
সমাবেশে উপজেলার পৌরসভা সহ ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র