ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ২৩-৫-২০২৩ বিকাল ৫:৬
সুনাগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বরইয়া নদীর শীমের খাল নামক এলাকায় বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় কালাচাঁন (৬৫) ও কাসেম (৫২) নামে আরও দুজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের আলীম উদ্দিনের ছেলে ও জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। কালাচাঁন ও কাসেমও বাদেহরিপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে ওমর ফারুকসহ কয়েকজন বাদেহরিপুর থেকে নৌকায় করে ধান বিক্রির জন্য মধ্যনগর বাজারে নিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে নৌকাটি বরইয়া নদীর শীমেরখাল নামক এলাকায় গেলে আকস্মিক বজ্রপাত হলে ওমর ফারক পানিতে পড়ে নিখোঁজ হয়। এ সময় কালাচাঁন ও কাসেম গুরুতর আহত হয়। পরে  সকাল ১১টার দিকে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন নদীতে জাল ফেলে ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে। জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার