ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে প্রবাসীর সাথে প্রতারণা: ১৬ জনের বিরুদ্ধে মামলা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৫-২০২৩ বিকাল ৫:১৮

চট্টগ্রামে আমেরিকা প্রবাসী বাবুল মিয়ার অজান্তে কয়েকজনের সাথে জয়েন্ট স্টক কোম্পানি খুলে একটি চক্র প্রতারণা করেছে অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার অভিযোগে মঙ্গলবার (২৩ মে) আমেরিকা প্রবাসী বাবুল মিয়া বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে মেট্ট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রামের বিচারক জুয়ের দেবের আদালতে একটি মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই ( চট্টগ্রাম মেট্ট্রো) কে তদন্তের দায়িত্ব দিয়েছেন।  মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফারমস এর বিভাগীয় অফিসে প্রবাসী বাবুল মিয়া প্রবাসে থাকায় তার অবর্তমানে তার পরিচিত ও আত্মীয়-স্বজনের নাম ব্যবহার করে ভুয়া কোম্পানীর নাম দিয়ে বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের কাছে কোটি  কোটি টাকা লোন নেয়।  দেশের বিভিন্ন স্থানে জমি ক্রয়-বিক্রয় এবং উক্ত জমিতে বহুতল ভবন  নির্মাণ করে   ফ্ল্যাট বিক্রয়ের কথা বলে  প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। প্রবাসী বাবুল মিয়াকে ভুয়া কোম্পানীর কখনো  চেয়ারম্যান, কখনো ব্যবস্থাপনা পরিচালক সাজিয়ে  জাল জালিয়াতির মাধ্যমে দেশে প্রতিষ্ঠিত বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে  বিপুল অংকের লোন নেয়।  ফ্ল্যাট ক্রয়কারী ব্যক্তিদের ক্রয়কৃত ফ্ল্যাটের দখল বুঝিয়ে না দেয়ায় ক্ষতিগ্রস্থরাও  প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেছে। ভুয়া কোম্পানি খুলে প্রতারণার অভিযোগে আমেরিকা প্রবাসী আদালতে মোঃ আরাফাত (৪০), মো মোমেন (৪৭), শিহাব উদ্দিন(৪৩),  মোহাম্মদ নাজমুস সাকিব (৪০), মাহবুবুর রহমান (৪৫), এএসএম রফিকুল ইসলাম (৪১)এসএম সাইফুল ইসলাম (৩৯), ইকবাল  হোছাইন (৪২),মোহাররামুল কবির (৪৯), পিযুষ চন্দ্র রায় (৪০),সুরাইয়া বেগম (৬১),  মোহাম্মদ শাহজাহান (৮০), জেসমিন মান্নান (৪৫), শাহরিয়ার মাহমুদ (৩৯), রাশেদ  হোছাইন (৩৫),খন্দকার শামীম আহমদ (৫২)সহ ১৬  জনের বিরুদ্ধে আদালতে মামলাটি করেন। আসামিরা কোতোয়ালী জয়ন্টে স্টক কোম্পানিজ কার্যালয় এবং সিটি স্ক্যাপ প্ল্যানার্স লিমিটেড কার্যালয় শান্তিধারা আবাসিক ও অলংকার শপিং কমপ্লেক্স ঠিকানা ব্যবহার করে আসছে। এ প্রসঙ্গে মামলার বাদী আমেরিকা প্রবাসী বাবুল মিয়া বলেন, আমি জীবনে অধিকাংশ সময় আমেরিকা প্রবাসে কাটিয়েছি, আসামিরা আমার আত্মীয় স্বজনসহ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। বিষয়টি আমি জানার পর একজন সচেতন নাগরিক হিসেবে আইনের আশ্রয় নিয়ে অপরাধীদের শাস্তির দাবি করছি। 
 এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ ফয়সাল নূর বলেন, বাদী প্রায় ৩০ বছর ধরে আমেরিকায় রয়েছে। বাদীর অবর্তমানে আসামিরা  ভুয়া কোম্পানি খুলে বাদীকে কখনো এমডি, কখনো চেয়ারম্যান পরিচয় দিয়ে স্বাক্ষর জাল জালিয়তি করে প্রতারণা করে আসছে। প্রতারণার অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলাও হযেছে  তিনি দেশে এসে জানতে পারেন তার নাম ভাঙ্গিয়ে প্রতারণা করে আসছে, সাথে সাথে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মামলাটি আদালত আমলে নিয়ে পিবিআইকে তদন্ত রিপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছে।

 

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ