রাজারহাটে যৌতুক ও নারী নির্যাতনের মামলা : আইন অমান্য করে আসামীর দ্বিতীয় বিয়ে
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউপির বৈদ্যর বাজার ভাটিগ্রামের এক গৃহবধুকে যৌতুকের দাবীতে অমানবিক নির্যাতন ও প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহের অভিযোগে মামলা দায়ের করেছে বলে জানা যায়।
মামলার এজারহার সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার চাকিপশার ইউপির অর্জুন মিশ্র(কার্জ্জী ভিলা)গ্রামের প্রভাষক অনাথ বন্ধু রায় কার্জ্জীর পুত্র শুভ্র রায় কার্জ্জীর সঙ্গে ছিনাই ইউপির বৈদ্যর বাজার ভাটিগ্রামের মৃতঃ সুভাষ চন্দ্র রায় এর কন্যা শিপ্রা রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছিল।এরই সুবাদে শুভ্রর পরিবারের সম্মতিতে কোর্ট নোটারী পাবলিক ও হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী তাদের বিয়ের সকল কার্যত্রুম সম্পন্ন হয়।বিয়ের পর তারা সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় বাসা ভাড়া নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিল।হঠাৎ শুভ্র কার্জ্জীর বাবা-মা ও পরিবারের সবাই ঘুরতে এসে গৃহবধূকে তারা যৌতুক বাবদ বাবার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ এনে দিতে বলে। গৃহবধূর পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় যৌতুক দেওয়া সম্ভব নয় বলে জানায়।
এতে ক্ষিপ্ত হয়ে সকলে মিলে গৃহবধূর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালালেও তিনি তা সহ্য করে আসছিলেন।এক পর্যায়ে পাশন্ড স্বামী শুভ্র ও তার পরিবারের সবাই মিলে ভুক্তভোগী ঐ নারীকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে কিল ঘুসি মেরে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত যখম করে।এবং রক্তাক্ত যখম করা অবস্থায় জোরর্পূবক ভাবে ১০০ টাকার তিনটা সাদা ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।পরে ভুক্তভোগী গৃহবধূকে ওই অবস্থায় রেখে তারা গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন গৃহবধূকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ শিপ্রা রায় বাদী হয়ে স্বামী শুভ্র রায় কার্জ্জী (২৮) কে প্রধান আসামী করে শশুর-শাশুরীসহ আরোও ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে।অন্যান্য আসামিরা হলেন সৌরভ রায় কার্জ্জী (২২), রত্না রাণী তমা (৩০), অনাথ বন্ধু রায় কার্জ্জীর(৫২), শোভা রাণী রায়(৪৫),নীহার রায় রঞ্জন সম্রাট(৩৩)।এবিষয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে দুইটি মামলা দায়ের করা হয় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধারা ১১(গ), অন্যটি বিজ্ঞ এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট আদালত ধারা ফৌ : কা :বি : আইনে ৯৮।
মামলা দায়েরের কথা জানার পর থেকেই অভিযুক্তর পরিবার থেকে বাদী পক্ষকে বিভিন্নভাবে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে।নির্যাতিত গৃহবধূ দৈনিক সকালের সময় কে জানায় ,মামলা চলাকালীন অবস্থায় শুভ্রার পরিবার থেকে যৌতুকের ৫ লক্ষ টাকা ও মামলা তুলে নিতে প্রস্তাব দেয়।ভুক্তভোগী পরিবারের পক্ষে টাকা দেওয়া সম্ভব নয় জানালে অভিযুক্ত শুভ্র ও তার পরিবার ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে জানায়,যদি তারা মামলা প্রত্যাহার না করে এবং যৌতুকের টাকা না দেয় তবে শুভ্রকে অন্য মেয়ের সাথে বিয়ে দিবেন।
অপরদিকে মামলা চলাকালীন অবস্থায় নির্যাতিত গৃহবধূর স্বামী শুভ্র রায় কার্জ্জী আদালতের রায়কে হেয় করে ও আদালত অবমাননা করে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই পীরগাছা থানার ইটা কুমারী ইউপির নরসিংহ গ্রামের বিশ্ব রায়ের কন্যা বেলী রাণী (ডলি)কে গত ৩ মে ২০২৩ইং রাতে গোপনে ২য় বিয়ে করেন।নির্যাতিত গৃহবধূর শিপ্রা রায় নিরুপায় হয়ে বিজ্ঞ চিফ ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, স্বামী শুভ্র রায় কার্জ্জী (২৮) সহ মোট ৩ জনকে আসামী করে, বিজ্ঞ আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা দায়ের করেন।
র্পূবের মামলায় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো : নূর আলম, ৬ জন অভিযুক্তের মধ্যে ২জন কে গ্রেফতার করে।মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত ও বিজ্ঞ চিফ ম্যাজিস্ট্রেট আদালতে বিচারধীন চলছে।গত ১১/০৪/২০২৩ ইং তারিখে কুড়িগ্রামে মামলা সংক্রান্ত কাগজপত্র ও গ্রেফতারি পরোয়ানা ( আদালতের স্মারক নাম্বার - ৫৬৮৫ এবং স্মারক নাম্বার - ৪২১) কুড়িগ্রাম পুলিশ সুপার/ থানায় পৌছায়।
এ বিষয়ে রাজারহাট থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, আমাদের কাছে মামলা সংক্রান্ত কোনো কাগজপত্র আসেনি,কাগজপত্র পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নির্যাতিত গৃহবধূর স্বামী অভিযুক্ত শুভ্র রায় কাজ্জীর সঙ্গে যোগাযোগ করা হলে,তিনি এ বিষয়ে কোন কথা না বলে বরং এই প্রতিনিধিকে এই বলে হুমকি ধামকি দেয় "যদি এ বিষয়ে কোন সংবাদ পরিবেশন করা হয় তবে দেখে নেয়া হবে"। ভুক্তভোগী গৃহবধূ ও তার পরিবার এখন ন্যায় বিচারের জন্যে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আবেদন জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
উত্তরখানে ডিএনসিসির প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক
কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন
পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক
বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার
সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী
দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির
আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১
ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র্যালি ও আলোচনা সভা
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত
Link Copied