ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হজের আগে ওমরাহর সময়সীমা বেঁধে দিল সৌদি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২৩ দুপুর ১:০

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে আগামী ১৫ জ্বিলকদ পর্যন্ত ওমরাহর অনুমতি দেওয়া হবে। যা ইংরেজি সাল অনুযায়ী ৪ জুন পড়েছে। এরপর এ বছর হজের আগে আর কাউকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না।

আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে হবে হজ। আর হজের কার্যক্রম নির্বিঘ্নে করতে ও হজযাত্রীদের স্বাগত জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া যাদের ওমরাহ ভিসা ও অনুমতি দেওয়া হবে তারা ওই ভিসা দিয়ে হজ পালন করতে পারবেন না বলেও জানিয়েছে মন্ত্রণালয়। হজের জন্য আলাদা অনুমতি নিতে হবে।

যাদের কাছে ওমরাহর অনুমতি আছে তাদের ২০ জ্বিলকদ অর্থাৎ ৮ জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে মক্কা নগরী ছাড়তে হবে।

এর আগে জন নিরাপত্তা বিভাগের সাধারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না তাদের মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। এই নিষেধাজ্ঞাটি ১৪৪৪ হিজরি সনের ২৫ শাওয়াল থেকে কার্যকর হয়েছে। যাদের কাছে কাগজপত্র থাকবে না তারা মক্কায় প্রবেশের চেষ্টা করলেও তাদের ফিরিয়ে দেওয়া হবে।

এছাড়া অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়, অনুমতিপত্র না থাকলে যে সব গাড়ি ও প্রবাসী মক্কা নগরীর বাইরে থাকেন তাদের হজের মৌসুমে শহরটি ছেড়ে যেতে হবে।

সূত্র: গালফ নিউজ

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা