প্রধানমন্ত্রীকে হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চসিক মেয়রের
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া ব্যাক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চান চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। সোমবার এক বিবৃতিতে মেয়র বলেন, পঁচাত্তরের ঘাতকদের প্রেতাত্মা দেশের চলমান উন্নয়নের ধারা দেখে ঈর্ষান্বিত। হায়েনাদের এই দলের একজন প্রতিনিধি চলমান উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। এই হুমকিদাতাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আর কেউ পঁচাত্তরের পুনরাবৃত্তি ঘটানোর কথা ভাবতেও ভয় পায়।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে মেয়র বলেন, একাত্তরে পরাজিত স্বাধীনতাবিরোধী গোষ্ঠী পিছনের দরজা দিয়ে ক্ষমতার অন্দরমহলে প্রবেশের দিবাস্বপ্ন দেখছে। এই হুমকি সেই দু:স্বপ্নেরই অংশ। নির্বাচন ছাড়া কোন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে কেউ ক্ষমতায় আসার চেষ্টা করলে তাকে প্রতিহত করতে চট্টগ্রামের জনগণকে নিয়ে মাঠে নামব। একাত্তরে একবার মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, প্রয়োজনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাধীনতা আর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো যুদ্ধ করব।
এমএসএম / এমএসএম
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল