ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

অবৈধ ইটভাটা উচ্ছেদে এলিনা খানের আইনি নোটিশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৫-২০২৩ দুপুর ৩:৫১

চট্টগ্রামের চন্দনাইশ সহ সমগ্র জেলায় পাহাড়ের মধ্যে অনুমোদনহীন অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় পরিবেশ সচিব ও চট্টগ্রামের ডিসিকে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট এলিনা খান। অবৈধ এবং পরিবেশ, প্রতিবেশের উপর ক্ষতিকর ইটভাটা অগ্রাধিকার ভিত্তিতে বন্ধে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে দোষীদের নামমাত্র জরিমানা করে বৈধতা দানের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেয়া হবেনা তা জানতে সম্প্রতি তিনি এই আইনি নোটিশে পাঠিয়েছেন।

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারী, হাইকোর্টের আদেশ অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসকদের প্রতি পরিবেশ মনন্ত্রণালয় এক পরিপত্র ( নং ২০০০০০০০৫.৩২.০০৪. ১৯) জারি করে। চট্টগ্রাম জেলা প্রশাসককে উদ্দেশ্য করে জেলার আশেপাশে যেসব অবৈধ ইটভাটা পরিবেশের জন্য অধিকতর ক্ষতিকর সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদের কথা পরিপত্রে বলা হয়েছিল। কিন্তু চন্দনাইশ, সাতকানিয়া, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, হাটহাজারী সহ বিভিন্ন উপজেলায় অবৈধ ভাবে গড়ে উঠা শত শত ইটভাটার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বরং কিছু কিছু ইটভাটায়কে নামমাত্র জরিমানা করে স্থানীয় প্রশাসন একপ্রকার বৈধতা দিয়ে যাচ্ছে।

সম্প্রতি চন্দনাইশ উপজেলার পাহাড়ের মধ্যেই গড়ে ওঠা ইটভাটা নিয়ে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের করা প্রতিবেদনে পাহাড় ধংসের বিস্তারিত জাতীয় পত্রিকা, অনলাইন ও টেলিভিশনে উঠে আসে। এরপর গত ১২ মার্চ ২০২৩, চন্দনাইশের কাঞ্চননগরে পাহাড় সহ ফসলী, উর্বর জমিতে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার চেয়ারম্যান আমিন আহমেদ রোকনের মালিকানাধীন শাহ আলী রজা (র:) ব্রিক ম্যানু ( এসএবি) সহ আরও একটি ইটভাটা বন্ধের পরিবর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড ১ লক্ষ টাকা করে জরিমানা করে। এক্ষেত্রে অবৈধ ইটভাটাগুলোকে উল্টো এক প্রকার বৈধতা দান করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। মানবাধিকার নেত্রী আইনজীবী এলিনা খান এটিকে হাইকোর্টের নির্দেশনার সরাসরি অমান্য বলে উল্লেখ করে দোষীদের বৈধতা দানের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেয়া হবেনা তা জানতে চেয়েছেন।

উল্লেখ্য অপর একটি আদেশ অনুসারে অবৈধ ইটভাটা উচ্ছেদ না হওয়ায় ব্যাখ্যা জানাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের দুই কর্মকর্তাসহ তিনজনকে তলব করেছেন হাইকোর্ট। তাঁদের ৩১ মে আদালতে হাজির হতে বলা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এর করা এক আবেদনের শুনানিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৭ই মে এই আদেশ দেন।##

এমএসএম / এমএসএম

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা