ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক র‌্যাকিংয়ে বশেমুরকৃবির মর্যাদাপূর্ণ অবস্থান


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৪-৫-২০২৩ বিকাল ৫:১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) বিশ্বব্যাপী সত্যিকারের প্রভাব বিস্তারকারী উদ্ভাবনী বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বখ্যাত World's Universities with Real Impact - (WURI) র‌্যাঙ্কিং ২০২২-এ (২০১-৩০০) স্থান পেয়েছে, যা গত ১৮ মে ২০২৩-এ মার্কিন যুক্তরাষ্টের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ার্স ফোর্ডে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ বিভাগ জানায়, তালিকায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয় শীর্ষ ৩০০-এ অবস্থান করলেও, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমুহের মধ্যে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ই আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এ তালিকায় স্থান করে নিয়েছে। শিল্পক্ষেত্রে প্রায়োগিক গুরুত্ব বিবেচনায় গবেষণা প্রবন্ধ প্রকাশনার সংখ্যা ও লেকচার টাইপ শিক্ষাদান পদ্ধতি মূল্যায়ন, প্রথাগত চাকুরীজীবির পরিবর্তে উদ্যোক্তাশ্রেণী তৈরীর সক্ষমতা, জ্ঞান-দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরী, মহামারী ও জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় সক্ষমতা তৈরী, ৪র্থ শিল্পবিপ্লবের উপযোগী ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ-ডাটা, ক্লাউড পরিষেবা ইত্যাদি ছয়টি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়ার ভিত্তিতে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়সমূহে এই র‌্যাংকিং পরিচালনা করা হয়। ২০২১ ও ২০২২ সালে পরপর দু’বার দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ সিমাগো র‌্যাংকিংয়ে শীর্ষস্থান এবং ইউজিসি প্রণীত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ২০২১ ও ২০২২ সালে টানা দু’বার শীর্ষস্থান অর্জনের পর, নতুন এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গৌরব ও মর্যাদাকে আরও সমুন্নীত করেছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের এ অর্জনে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক পরিসরে আরও অধিকতর উচ্চতায় অধিষ্ঠিত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। 

এমএসএম / এমএসএম

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ