ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘর ও বিদ্যুৎ বিচ্ছিন্ন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৪-৫-২০২৩ বিকাল ৫:৫২

আকস্মিক কালবৈশাখী ঝড়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বিভিন্ন এলাকা। উড়িয়ে নিয়ে গেছে ঘরের টিনের চালা ও বাজারের দোকানপাট। বুধবার সকাল পাঁচটার দিকে হঠাৎ করে পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় প্রচন্ড বাতাস ও সাথে কালবৈশাখী ঝড়। মুহুর্তে গাছপালা উপড়ে পড়ে, আর এতে উপজেলার নদমূলা ও চরখালী গ্রামের শতাধিক ঘর গাছের নিচে চাপা পরে।

চরখালী বিসমিল্লাহ চত্বরের বাজার লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে উড়ে যায় বাজারের দোকানপাটের টিনের চালা। এছাড়াও বেশ কিছু কলার ক্ষেত ও পানের বরজ লন্ড ভন্ড হয়েছে। সকালে হঠাৎ ঝড় ও তুমুল বৃষ্টিতে মৌসুমি ফল আম, লিচু, কলা, মুগ ডাল, ভুট্টা, পানের বরজ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।নদমুলা গ্রামের মনির ফকির বলেন, কিছু বুঝে উঠার আগে সকালে হঠাৎ ঝড়ে ঘরের বারান্দা উড়িয়ে নিয়ে কয়েকশ গজ দুরে ফেলে দেয়। চরখালী গ্রামের কুলসুম বেগম জানান মাথা গোজার ঠাইটুকু ভেঙে গেছে কাল বৈশাখী ঝড়ে, এখন ছেলে মেয়েদের নিয়ে থাকতে হবে রাস্তায়।

এদিকে ঝড়ে বিদ্যুৎ সঞ্চালনের তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো), পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন বলে জানান কর্মকর্তারা।ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর সহ উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর জানান তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করছেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত