পটুয়াখালীতে উৎসব মুখর পরিবেশে কাকড়াবুনিয়া ইউনিয়নের উপ-নির্বাচনের ভোট গ্রহন শুরু
উৎসব মুখর পরিবেশে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে ও রাঙ্গাবালী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৮ টায় ইভিএম এর মাধ্যমে শুরু হয় এ ভোট গ্রহন। একটানা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃক্সখলা রক্ষায় কাকড়াবুনিয়ার ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ১০ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য রয়েছে। এছাড়া মাঠে মোতায়েন রয়েছে ১ টি র্যাবের টিম ও ১ প্লাটুন বিজিবি। নির্বাচনে ১৫ হাজার ৫শ‘ ২৯ জন ভোটারের বিপরীতে ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
এদিকে রাঙ্গাবালী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ৪ হাজার ৩ শ‘ ভোটারের বিপরীতে ২ জন ইউপি সদস্য প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
উল্লেখ্য, গত ২১ ফেব্রæয়ারী কাকড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পদটি শূন্য হয়। আর গত বছরের ১৭ অক্টোবর রাঙ্গাবালী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মশিউর রহমান শিমুল জেলা সদস্য নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied