ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ

কাঠের ঘানী টানা স্বামী স্ত্রী পেলো নতুন ঘর ও গরু


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ১২:৫৩

গত ২৪ বছর ধরে খাঁটি সরিষার তেল তৈরিতে কাঠের ঘানি টানছেন সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়নের চিদাসগাঁতী গ্রামের আবুল কালাম আজাদ ও তার স্ত্রী আসমা খাতুন। এমন চিত্র তুলে ধরে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকার শেষ পাতায় গত ৫ মে শুক্রবার ‘দুই যুগ ধরে ঘানি টানছেন স্বামী স্ত্রী’ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ পায়।পরের দিন প্রতিবেদনটি জেলার বেলকুচি উপজেলার মানবিক কর্মী শাহ আলম সরকারের দৃষ্টি গোচর হলে তিনি সকালের সময় পত্রিকার প্রতিবেকের নিকট থেকে বিস্তারিত তথ্য নেন এবং তিনি বিষয়টি তার ফেসবুক ওয়ালে শেয়ার করেন । তারপর থেকে খোঁজ খবর নিতে থাকে মানবিক সংগঠন গুলো। এরই ধারাবাহিকতায় জেলার শাহাজাদপুর থেকে ছুটে আসে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের তত্ত্ববধানে শাহ্বাজ খান সানি ও তার লোকজন। স্থানীয় সাংবাদিকদের নানা ভাবে সহযোগিতায় তার বাড়িতে তুলে দেয় নতুন টিনের ঘর। সোমবার (২২ মে) দুপুরে প্রচন্ড রোদ আর ভাবসা গরম উপেক্ষা করে রায়গঞ্জ উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের তত্ত্ববধানে শাহ্বাজ খান সানি ও তার লোকজন অসহায় আবুল কালাম আজাদ ও তার স্ত্রী আসমা খাতুনের হাতে তুলে দেয় গরু। সেই সাথে পাকা টিবওয়েল ও ল্যাট্রিন করে দেয়া হয়েছে। আবেগ ঘন মুহুর্তে আবুল কালাম ও তার স্ত্রী  বলেন,আমাদের আপনারা সহযোগিতা করলেন আল্লাহ তালা আপনাদের ভালো করবে। আর আমাদের শরীর দিয়ে কাঠের ঘানি টানতে হবে না বলে একটা মুচকি হাঁসি দেন। এতে আরো সহযোগিতা করেন প্রচেস্টা সবার জন্য মানবিক সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন,সুখ পাখির সংগঠনের আব্দুল মমিন আল মামুন, হালিমা তুছ সাদিয়া ও মানবিক কর্মী শাহ আলম সরকার,দৈনিক সকালের সময়ের রায়গঞ্জ প্রতিনিধি সাইদুল ইসলাম আবিরসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রকি মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার