সদরপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সদরপুরে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) সকালে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা, বাল্য বিয়ে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন কারে সদরপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. এম এ গাফ্ফার মিয়াসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’