ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন আইসিআইএমওডি প্রতিনিধিদল


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ২৬-৫-২০২৩ দুপুর ১১:৫
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিআইএমওডি) একটি প্রতিনিধিদল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্প ও ভাসমান বেডে চাষাবাদ পরিদর্শন করেন।
 
বুধবার (২৪ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার ১৪ টি দেশের ৪৫ জন প্রতিনিধিকে প্রকল্প পরিদর্শন করান।
 
 এসময় উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার বলেন, আমরা ভাগ্যবান এরকম উচ্চপর্যায়ের একটা টিম আমাদের এখানে এসে সচক্ষে দেখে গেল এবং  তারা নিজ নিজ দেশে গিয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন। তিনি আরো বলেন, প্রতিনিধিদল আমাদের দেশের এ ধরনের আশ্রয়ণ প্রকল্প ও ভাসমান বেডে চাষাবাদ দেখে খুশি হয়েছেন।
 
 প্রতিনিধিদলটি কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পে এসে পৌঁছলে কোটালীপাড়া - টুঙ্গিপাড়া  দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সচিব  শহীদ উল্লা খন্দকার তাদের স্বাগত জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম বাগচী, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন