ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে জমজম ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরি ভাংচুর


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ৪:১২

চাঁদপুরের ইচুলী চুন ফ্যাক্টরিসংলগ্ন জমজম ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরিতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের ইচুলী চুন ফ্যাক্টরিসংলগ্ন (সাবেক বাগাদী রোড) সফিউদ্দিন বাবলুর মালিকানাধীন ওয়াটার ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

সরেজমিন ঘটনাস্থলে গেলে জমজম ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরির দায়িত্বরত কর্মচারী স্বপন জানান, শুক্রবার বন্ধের দিনে প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। রাতে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে এসে দেখি আমাদের ফ্যাক্টরির দরজা ভেঙে অফিসের জিনিসপত্র তছনছ করে ক্যাশ বাক্সে থাকা টাকা নিয়ে যায়।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সফি ‍উদ্দিন বাবলু জানান, রাতে বেলায় তার প্রতিষ্ঠানে ১৫-২০ জন সন্ত্রাসী হামলা চালায়। তারা প্রথমে সিসি ক্যামেরা ভেঙে ফেলে। পরে রুমে ঢুকে ফ্যাক্টরির ফিল্টার মেশিন, স্ক্যানার মেশিন, ওয়াটার মেশিন, কম্পিউটার, দুটি ফটোকপি মেশিন, সিসি ক্যামেরা, ক্যাশ বাক্সসহ অন্যান্য যন্ত্রপাতি ও মূল্যবান মেশিন ভেঙে গুঁড়িয়ে দেয় ‍এবং ক্যাশ থেকে নগদ অর্থ নিয়ে যায়।

তিনি আরো জানান, তার বোনের নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙে একটি পানির পাম্পের মেশিন নিয়ে যায়। এছাড়া তার ভগ্নিপতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূর মোহাম্মদকে মারধর করেছে বলেও তিনি জানান।

খবর পেয়ে শুক্রবার রাতেই চাঁদপুর নতুনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন ও শাহরিন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিষ্ঠানের মালিক সফি উদ্দিন বাবলু জানায়, স্থানীয় মৃত দুলাল ভূঁইয়ার ছেলে আরাফাত রহমান রিংকু আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা আমার প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। আমি অনেক কষ্টে তিল তিল করে এ প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছিলাম। এখানে স্থানীয় ২০-২৫ জন যুবক কাজ করে জীবিকা নির্বাহ করছে। আমার সবকিছু সন্ত্রাসীরা শেষ করে দিয়েছে।

তিনি আরো জানান, আমি চাঁদপুর পুলিশ সুপারকে ঘটনার বিষয়ে অবহিত করেছি। সন্ত্রাসী কর্মাকাণ্ডের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আমার ভগ্নিপতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূর মোহাম্মদকে মারধরের ঘটনায় তিনিও পৃৃথকভাবে একটি মামলা করবেন। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমি প্রশাসনের কাছে ক্ষতিপূরণসহ বিচার দাবি করছি।

এমএসএম / জামান

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন