ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ৪:১৩

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট। নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের নিজস্ব অর্থায়নের ২০ শয্যার এ প্লান্ট যুক্ত করা হচ্ছে। সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের কাজ প্রায় শেষের দিকে। শনিবার (৩১ জুলাই) দুপুরে অক্সিজেন প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার। 

এ সময় সঙ্গে ছিলেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান, নাসরিন সুলতানা ঝরা প্রমুখ। 

সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার বলেন, করোনায় আক্রান্ত হয়ে অনেক মানুষ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। অনেকেই অক্সিজেনের জন্য ঢাকায়  গিয়েও অক্সিজেন পাচ্ছেন না। এ সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট কিছুটা হলেও মানুষের উপকারে আসবে। এ হাসপাতালে বর্তমানে ২০ শয্যা দিয়ে শুরু করেছি। নতুন ৫০ শয্যা হাসপাতালের কাজ শেষ হলে চেষ্টা করব ৫০ শয্যা সেন্ট্রাল অক্সিজেনের আওতায় নিয়ে আসার।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, সোনারগাঁওবাসীর সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এখন আর করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেনের চিন্তা করতে হবে না। আশা করি এ অক্সিজেন প্লান্ট অক্সিজেন চাহিদা পূরণ করতে পারবে। 

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বলেন, সাবেক সাংসদের মহতী উদ্যোগ প্রশংসনীয়। বর্তমানে পুরুষ ও মহিলা ওয়ার্ডে ২০টি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন দেয়া হবে। এতে রোগীদের সেবায় কোনো ঘাটতি হবে না। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার