ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কলার টাকা চাওয়ায় বিক্রেতাকে মারধর করলেন চেয়ারম্যান


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ৪:১৭

কুড়িগ্রামের উলিপুরে কলার টাকা চাওয়ায় বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে  থেতরাই বাজারে। এ ঘটনায় ভূক্তভোগী ওই কলা বিক্রেতা চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বার্হী অফিসারের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে গত ২৪ মে বিকালে কলা বিক্রয় করতে যান দড়ি কিশোরপুর এলাকার মোন্তাজ আলীর ছেলে এমদাদুল হক। কলা বেচাকেনার এক পর্যায় ওই এলাকার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা কলা বিক্রেতার কাছ থেকে ৪ হালি (১৬টি) কলা ক্রয় করেন। বিক্রেতা চেয়ারম্যানের কাছে কলার টাকা চাইলে তিনি রাগান্বিত হয়ে বলেন ‘তুই আমাকে চিনিস না ? তুই একটা ছোট লোক, চেয়ারম্যানের কাছে সামান্য কলার টাকা চাও!’। এই কথা বলে চেয়ারম্যান তার হাতে থাকা কলাগুলি মাটিতে ফেলে দিয়ে কলা বিক্রেতা এমদাদুল হককে এলোপাথারী চড়থাপ্পড় মেরে গলা চেপে ধরেন। চেয়ারম্যানের এমন আচরনে হতভম্ব হয়ে পড়েন ওই কলা বিক্রেতা। থেতরাই ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তার বেপরোয়া আচরনে এলাকাবাসী অতিষ্ট। ভয়ে তার বিরুদ্ধে কেউ কিছু বলার সহাস পান না। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে নারী নির্যাতন, মারপিটসহ জায়গা-জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উলিপুর থানায় একাধিক মামলাও রয়েছে। 

কলা বিক্রেতা এমদাদুল হক জানান, চেয়ারম্যানের কাছে বিক্রয়কৃত কলার টাকা চাওয়ায় তিনি প্রকাশ্যে বাজারে শত শত মানুষের সামনে আমাকে মারধর করেন এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ সময় আমার দোকানের সব কলা তিনি পদপিষ্ট করে নষ্ট করে ফেলেন। আমি গরিব মানুষ, এতে আমার প্রায় এগারোশো টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সময় চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ড বাজারের উপস্থিত সবাই দেখার পরেও তার ভয়ে কেউ কথা বলার সহাস পাননি। নিরুপায় হয়ে আমি ঘটনার প্রতিকার চেয়ে গত ২৫ মে (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছি।  

এ বিষয়ে শনিবার (২৭ মে) মুঠোফোনে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সাথে কথা হলে তিনি  কলা বিক্রেতাকে চড় থাপ্পড় মারার কথা অস্বীকার করে বলেন, আমি কোন কলা ক্রয় করিনি এবং কাউকে মারধরও করিনি। যে অভিযোগ করেছে সে কোন কলা বিক্রেতা নয়। সে এলাকার খারাপ মানুষ। 
উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, যেহেতু ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। তাই বিষয়টি অফিসিয়ালি দেখা হবে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির