ঢাকামুখী মানুষের ঢল
করোনাকে উপেক্ষা করে কঠোর লকডাউনের মধ্য হঠাৎ পোশাক কারখানা খোলার ঘোষণায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও আঞ্চলিক বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর ও এলেঙ্গা সড়কের বাসস্ট্যান্ডগুলোতে কর্মজীবী নারী-পুরুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। যে যেভাবে পারছেন সেভাবে গন্তব্যে ফিরছেন। শনিবার (৩১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কর্মস্থলে ফেরা মানুষদের ভিড় দেখা গেছে। তবে ভোরের দিকে অনেক বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
আঞ্চলিক সড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, যাত্রীবাহী বাসে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ভাড়া নেয়া হচ্ছে জনপ্রতি ৪০০-৫০০ টাকা। ৬-৭টা বাসে যাত্রী তোলা হচ্ছে। সিএনজিচালিত অটোরিকসায় ভূঞাপুর থেকে চন্দ্রা পর্যন্ত ভাড়া নেয়া হচ্ছে জনপ্রতি ৬০০ টাকা করে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। কর্মস্থলে ফেরা এসব শ্রমজীবী মানুষ খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেল যোগে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন। তাদের কাছ থেকে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়, এলেঙ্গা বাসস্ট্যান্ড, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, মির্জাপুর অংশে যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। এ সময় পরিবহন না পেয়ে অনেককে হেঁটে যেতে দেখা গেছে। মহাসড়কে স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলাচল করলেও এ বিষয়ে পুলিশের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় পোশাক শ্রমিক ইতি, ইশরাত, সুফিয়ার সঙ্গে। তারা জানান, ছুটি নিয়ে ঈদে বাড়িতে এসেছিলাম। গণপরিবহন চালু না করে কিভাবে পোশাক কারখানা খুলে দিল? এখন শ্রমিকরা কিভাবে কর্মস্থলে ফিরবে? কিছু যানবাহন পাওয়া যায়, তাতেও তিনগুণ ভাড়া চাওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে কাজে যোগদান করতে না পারলে চাকরি থাকবে না।
রফিকুল ইসলাম কাজ করেন ঢাকার একটি পোশাক কারখানায়। কারখানা খোলার ঘোষণা আর কোম্পানি থেকে নির্ধারিত সময়ে কাজে যোগদানের জন্য বলা হয়েছে তাকে। ফলে চাকরি বাঁচাতে পরিবার নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। তিনি জানান, কোম্পানি থেকে কারখানা খোলার নোটিস দেয়া হয়েছে। এখন চাকরি বাঁচাতে ঝুঁকি নিয়ে হলেও কর্মস্থলে ফিরতে হবে।
এ বিষয়ে মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাতের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied