চট্টগ্রাম টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতাকে প্রাণ নাশের হুমকির অভিযোগ
চট্টগ্রামের টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে আবুল মনছুর নামের এক জামায়াত নেতা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।হুমকির ঘটনায় বুধবার নগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আহমদ হোছাইন। ডায়েরিতে উল্লেখ করেন টেরীবাজার এলাকার একজন স্বনামধন্য ব্যবসায়ী। পাশাপাশি আমি টেরীবাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক।
টেরীবাজার ব্যবসায়ী সমিতিতে বিভিন্ন ব্যবসায়ীদের অভিযোগ ও সমস্যার কথা শুনে আমরা সালিশ বিচার করে আইনগত সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। বিবাদী একজন জামায়াতের অর্থ যোগানদাতা ও টেরীবাজার এলাকার একজন ব্যবসায়ী। তার ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ নুরুচ্ছফা তার বিরুদ্ধে টেরীবাজার ব্যবসায়ী সমিতিতে টাকা পাওনার অভিযোগ প্রদান করিলে ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে বিচার কমিটির আহ্বায়ক নির্ধারণ করে বিচার পরিচালনা করার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। কমিটির আলোকে বিচারকার্য পরিচালনার জন্য গত ২১নভেম্বর বিবাদীর বরাবর নোটিশ পাঠালে বিবাদী নোটিশ গ্রহণ করেন নি।
পরবর্তীতে গত ২৭নভেম্ভর উক্ত অভিযোগের বিচার করার জন্য তারিখ ধার্য করে বিবাদীকে নোটিশ প্রদান করেন। উক্ত নোটিশ পেয়ে বিবাদী ক্ষিপ্ত হয়ে উঠে। ২৩ নভেম্বর রাত অনুমান ৭.৫৮ টায় কোতোয়ালী থানাধীন টেরীবাজার হাজী রমজু মিয়া ম্যানশনের ৩য় তলায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে থাকাবস্থায় বিবাদী আবুল মনছুর তার ব্যবহৃত মোবাইল নম্বর ১৭১১৭৫০০২০ এর হোয়াটসঅ্যাপ থেকে০১৮১৫৫৯৩০৯০ এর হোয়াটসঅ্যাপে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কোন বিচার মানে না বলে জানায়। বিবাদী কোন ধরণের বিচার করার চেষ্টা করিলে তিনি আমাকে দেখে নিবে, রাস্তায় পেলে দেখে নিবে, তোয়ার লই এহন হইতে খেলা শুরু হইয়েছে বলিয়া হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন সহ টেরীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব ফজল আহম্মদ, সহ-সাধারণ সম্পাদক এস এম বাহাদুর, সমাজ কল্যান সম্পাদক আলহাজ্ব নুরুল হুদা, অর্থ সম্পাদক আলহাজ্ব নুরুল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, অডিটর সম্পাদক মোঃ দিদারুল আলম, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক তাজুল ইসলাম, কার্য-নির্বাহী সদস্য মোহাম্মদ রাশেদ ও কামরুল হাসানসহ সমিতির কার্যালয়ে প্রশাসনিক কাজ করা অবস্থায় ছিলেন। বিবাদীর সাথে আমার কথোপকথন সকলেই লাউড স্পীকারে সবাইকে শুনানো হয় এবং কথাগুলো রেকর্ডও করতে বলে। এ ছাড়াও বিবাদী গত ২৩ নভেম্বর রাত অনুমান ৯.১৫টায় সহ-সভাপতি আলহাজ্ব ফজল আহমদকে কল করে বিভিন্ন কথা বলে আমাকে অচিরেই প্রাণ নাশের হুমকি দেন। কিছুদিন আগে মোহাম্মদ আবুল মনছুর গোপন মিটিং করার সময় জামায়াতের অর্থ যোগানদাতা হিসেবে গ্রেফতার হয়েছিল। জেল থেকে জামিনে বের হয়ে তিনি বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি ধমকি দিচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রনি তালুকদার বলেন, ব্যবসায়ী সমিতির নেতাকে হুমকি দেয়ার বিষয়টি আমি কিছু জানি না এবং আমাকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি, তবে যেহেতু থানায় সাধারণ ডায়েরী করেছে থানা থেকে তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার