ঢাকা৫ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার স্মরণসভা
ঢাকা-৫ আসনের মাটি ও মানুষের নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ, চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ ৬১ নং ওয়ার্ড এর আয়োজনে রোববার (২৭ মে) শনিবার বিকেলে রাজধানীর দনিয়াস্থ লাকি কমিউনিটি সেন্টারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহ আলম।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ এর প্রধানপৃষ্ঠপোষক ও ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। বিশেষ অতিথি ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন,দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক বাকের,বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদের আহবায়ক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল খান,বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হালিম আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের আহবায়ক আব্দুস সালাম বাবু, আহমেদুল করিম জয়, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম দুলাল, ৬১,৬২,৬৩ সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশা, আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম মফিজ প্রমুখ।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied