ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৮-৫-২০২৩ দুপুর ৪:১৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দমন) আব্দুল মুকিত হাসান খান, সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জাকী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, শিক্ষার্থী ধ্রুবজ্যোতি বিশ^াস ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী নাসরিন আক্তার সহ নেতৃবৃন্দ। 
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন বঙ্গবন্ধুর কর্মময় জীবন, স্বাধীনতা সংগ্রাম ও অর্জনসহ সবকিছুই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। এ আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে এবং যোগ্য নাগরিক হিসেবে নিজেদের তৈরী করতে হবে। মনে রাখতে হবে তোমাদের একদিন এদেশের নেতৃত্ব দিতে হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি নিয়ে শিক্ষার্থীদের রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির উপরে ডাক বিভাগের ডাকটিকেট উন্মোচন করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত