ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

শেরপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২৩ বিকাল ৫:৪০

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে। 

এ উপলক্ষে রবিবার,২৮মে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন একটি আলোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ এর জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, সম্মানিত অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান পিএএ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ সভাপতি আলহাজ্ব সাইফুল বারি ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, সহকারী কমিশনার(ভূমি) এস এম রেজাউল করিম, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড আলহাজ্ব গোলাম ফারুক,  ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি। মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মী। 
সভাপতি আলোচনা সভা শেষে অতিথিদের ধন্যবাদ জানান। 

এমএসএম / এমএসএম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব