লালমনিরহাটে করোনা মহামারীতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুভার্বে কর্মহীন ও গরিব-অসহায় ৩১৭ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। আজ শনিবার (৩১ জুলাই) ও শুক্রবার (৩০ জুলাই) আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এটিএম ইফতেখার হোসেন মাসুদের নির্দেশনায় ওই সংগঠনের স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশে বিরাজমান করোনা পরিস্থিতিতে দেশের গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল সামর্থ্যবান নাগরিককে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, করোনাকালীন ও বিগত ঈদগুলোতে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা চার হাজারের অধিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied