রায়গঞ্জে মিনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট দিবস পালিত
রোববার ২৮মে গুড নেইবারস বাংলাদেশ নলকা সিডিপির উদ্যোগে চক মনোহরপুর এ.কে. আজাদ উচ্চ বিদ্যালয়ে মিনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ আমিমুল ইহসান তৌহিদ। উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ এর দক্ষিণ পশ্চিমাঞ্চল এড়িয়ার প্রধান জনাব রেমন্ড কুইয়্যা, উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নলকা সিডিপির প্রকল্প ব্যবস্থাপক জনাব মোশারফ হোসেন, এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জীবন কুমার সূর, নলকা সিডিপির মেডিকেল অফিসার জনাব মোঃ সানাউল্লাহ এবং চকমনোহরপুর একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ফরহাদ হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন নলকা সিডিপির স্বাস্থ্য কর্মকর্তা জনাব মোঃ রাশেদুল ইসলাম। আলোচনা পর্বে প্রধান অতিথি বলেন, মাসিক প্রক্রিয়া একটি সাধারন প্রক্রিয়া, এটাকে ট্যাবু হিসেবে না নিয়ে সাধারন জীবনের অংশ হিসেবে মনে করতে হবে। গুড নেইবারস বাংলাদেশ এর দক্ষিণ পশ্চিমাঞ্চল এড়িয়ার প্রধান বলেন, পিরিয়ড চলাকালীন অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। সকলকে ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে প্রকল্প ব্যবস্থাপক জনাব মোশারফ হোসেন সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied