উলিপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা
কুড়িগ্রামের উলিপুরে বাস্তবায়নাধীন এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) স্ট্রেংদেনিং রিডিং হেবিট এন্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপজেলার কর্মসূচিভুক্ত মাধ্যমিক পর্যায়ের ১'শ টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও একজন সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক ও তথ্য বিজ্ঞান/সংগঠক) অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণকে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি এবং কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে সামগ্রিক ধারণা প্রদান করা হয়।
উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা। তিনি বলেন, কর্মসুচির দ্বারা শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি পাঠ দক্ষতার ব্যাপারে গুরুত্ব বাড়বে। এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য হলো মাধ্যমিক পর্যাযের ছাত্র-ছাত্রীদের মধ্যে বয়স উপযোগী বই পড়ায় আগ্রহী করে তোলা। শিক্ষক ও সংগঠকদের কর্মসূচির ব্যাপারে উদ্বুদ্ধ করে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানান এবং এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, আবু জোবায়ের আল মামুন উপাধ্যক্ষ উলিপুর সরকারি কলেজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুর আলম সিদ্দিক, প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, শাহাজাহান আলী, মাওঃ শফিকুর রহমান, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রদীপ কুমার পাল। কর্মশালা পরিচালনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সংশ্লিষ্ট টিম ম্যানেজার জনাব প্রদীপ কুমার পাল, আ্যসিস্টেন্ট ম্যানেজার হুমায়ুন কবির এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি