বাসায় প্রবেশ করে সাবেক সেনা সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে লুটপাত
টাঙ্গাইলের ভূঞাপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার স্ত্রীকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুত্বর আহত করে আলমারিতে থাকা নগদ টাকা, ব্যাংকের চেক বই ও স্বর্ণালংকার লুটপাট করে তাদের হাত-পা বেঁধে পালিয়ে গেছে চোর চক্র। আহতরা হলেন, উপজেলার বাহাদিপুর এলাকার মৃত ইদ্রিস হোসেন তালুকদারের ছেলে ও সাবেক সেনা সদস্য শামছুল হক তালুকদার হিরা (৬০) এবং তার স্ত্রী বাহাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা খাতুন (৪৫)।
সোমবার (২৯ মে) দুপুরে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে রবিবার (২৮ মে) রাত আড়াইটার দিকে ভূঞাপুর-টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাহাদিপুর এলাকায় ওই সেনা সদস্যের বাড়িতে এই ঘটনা ঘটে। চোরচক্র ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা ১১ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা লুট করে নেন বলে জানিয়েছে পরিবারের লোকজন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়- অবসরপ্রাপ্ত সেনা সদস্য, স্ত্রী ও তার বৃদ্ধ মা বাড়িতে বসবাস করেন। তাদের দুই ছেলের মধ্যে একজন লন্ডন প্রবাসী এবং একজন ঢাকায় একটি মাদরাসায় পড়াশুনা করে। রবিবার গভীর রাতে পাকা বাড়ির বারান্দার লোহার গ্রিল কেটে ডাকাতদলের সদস্যরা ঘরে প্রবেশ করে। পরে ডাকাতির সময় শব্দ হওয়ায় তাদের ঘুম ভাঙে। ডাকাতির কাজে বাধা দেওয়ায় শামছুল হককে এলোপাথারিভাবে কোপাতে থাকে।
এসময় তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে চোরচক্রের ঘরের স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। পরে সেনা সদস্যের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে এ খবর পেয়ে ওই সেনা সদস্যের বাড়িতে সকালে সরেজমিনে পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কারণে চুরি ও ডাকাতির ঘটনা বেড়েই চলছে। যারফলে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয়রা। সম্প্রতি উপজেলার মাটিকাটা বাজারে একরাতে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। তার আগে কয়েড়া এলাকাতেও এক মাসের মধ্যে দুই-তিন বাড়িতে গরু ও অটোভ্যান চুরির ঘটনা ঘটে। প্রতিদিন কোনো না কোনো এলাকায় চুরির ঘটনা ঘটলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারছেন না পুলিশ।
এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সোমবার রাতে মধ্যেরাতে সেনা সদস্যের বাড়িতে চুরি ও তাকেসহ তার স্ত্রী কুপিয়ে আহতের খবর পেয়ে ওই বাড়িতে পরিদর্শন করা হয়। ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে গুরুত্বর আহত শামছুল হককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় কোনো অভিযোগ না পেলেও ঘটনায় জড়িত চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি