ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৯-৫-২০২৩ বিকাল ৫:৩

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার খসড়া ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে পৌরসভার হলরুমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র মামুন সরকার মিঠু, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ। শুরুতে পৌরসভার হিসাব রক্ষক নাসির উদ্দিন সরদার ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৪৪ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৯১ টাকা ৮০ পয়সার প্রস্তাবিত খসড়া বাজেট পেশ করেন। বাজেটের সম্ভাব্য ব্যয় ৪২ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার ৭০২ টাকা, সম্ভাব্য উদ্বৃত্ত আয় ১ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৩৮৯ টাকা ৮০ পয়শা।

এ সময় মেয়র মামুন সরকার মিঠু বলেন, পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। বাজেট ঘোষণায় মেয়র উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে সরকার এবং পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, পরিবহন নেতা আব্দুল মোত্তালেব, পৌরসভার কাউন্সিলর আনিছুর রহমান, খোরশেদ আলম লিটন, আসাদুজ্জামান রাজু, মিজানুর রহমান, আবুল কাশেম, মিনহাজুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর এনা বেগম, কামরুন নাহার কেয়া, রওশন আরা বেগমসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির