ভূঞাপুর পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসতুম ও ফলদা পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে প্রতিকার চেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারীরা লিখিত অভিযোগ দিয়েছে।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলায় পরিবার কল্যাণ সহকারি পদে ৩১ জন দায়িত্ব পালন করছেন। তাহমিনা তাবাসতুম ২০২১ সালের অক্টোবরে ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। যোগদানের পর থেকে জেলা পরিবার পরিকল্পনা অফিস ও উপজেলা হিসাবরক্ষণ অফিস এবং অডিট খরচের নামে মাঠ পর্যায়ের কর্মচারিদের কাছ থেকে অর্থ গ্রহণ করেন।
এছাড়াও পরিবার কল্যাণ সহকারিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন টিএফপিও তাহমিনা তাবাসতুম। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পরিবার কল্যাণ সহকারিদের উঠান বৈঠকের বিল এক হাজার ২০০ টাকা পাওনা থাকলেও সেগুলো দেয়া হয়নি। করোনার সময় টিকা প্রদানের জন্য সরকার টাকা দিলেও তারা পায়নি।
এছাড়া মাঠ কর্মচারিদের ভ্রমণ ভাতা হতে ৪০-৫০ শতাংশ টাকা আদায় এবং অন্যান্য সকল ভাতা হতে বাড়তি মোটা অংকের উৎকোচ জোড়পূর্বক আদায়ের অভিযোগের করা হয়। ফলদা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম উপজেলা অফিসে দাপ্তরিক কাজ করছে। ফলে তার নিজ কর্মস্থল ফলদায় না গিয়ে উপজেলা অফিসে অবস্থান করেন।
পরিবার কল্যাণ সহকারি (এফডাব্লিউএ) নাজমিন নাহার ও আয়শা সিদ্দিকী বলেন, বিভিন্ন সময় মাঠপর্যায়ের কর্মীদের সাথে খারাপ আচরণ করেন টিএফপিও। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে টাকা দিয়ে বিভিন্ন ভাতার টাকা নিতে হয়। করোনার টিকা, উঠান বৈঠক বিলসহ বিভিন্ন টাকা কর্মীদের দেয়া হয়নি। বিষয়গুলো নিয়ে একাধিকবার জানানো হলে খারাপ আচরণ করা হয় কর্মীদের সাথে। বাধ্য হয়ে বিভিন্ন বিষয় নিয়ে অধিদপ্তরসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে প্রতিকার পাওয়ার জন্য।
এ বিষয়ে ফলদা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম জানান, নিজ ইউনিয়নেই কাজ করি। কর্তৃপক্ষ ট্যাবলসূটার হিসেবে কাজের দায়িত্ব দেয়ায় মাঝে মধ্যে উপজেলা অফিসে গিয়ে সমস্যা দেয়া ট্যাবগুলো ঠিক করে দেয়া হয়। এছাড়া টিএফপিও’র সাথে মাঠ পরিদর্শনে যাওয়ার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অফিযোগ দেয়া হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা তাবাসতুম জানান, দুইজন এফডাব্লিউএকে কর্মস্থলে উপস্থিত না পেয়ে শোকজ করার ১৫দিন পর আমার ও একজন পরিদর্শকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। এছাড়া হিসাব রক্ষক অবসর হওয়ার কারণে তাদের ৬ মাসের বিল বাদ রয়েছে কিন্তু সেগুলো তারা পাবেন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া দূর্ব্যবহারের যে অভিযোগ করা হয়েছে সেটা সত্য নয়।
এ প্রসঙ্গে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আইভি ইয়াছমিন বলেন, অভিযোগের বিষয়টি জেনেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি