উলিপুরে টি-বাঁধের পাশ থেকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ
কুড়িগ্রামের উলিপুরে টি-বাঁধের পাশ থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কোন সুরাহা মিলছে না। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। সম্প্রতি ২৮ মে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পুনরায় অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থ বছরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া বাজারের পশ্চিমে তিস্তা নদীর পূর্ব দিক রক্ষায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে টি-বাঁধ নির্মান করেন পানি উন্নয়ন বোর্ড। এতে করে ৫শ একর ফসলি জমি ও ১ হাজার বসতবাড়ি এবং ঐতিহ্যবাহী নাগড়াকুড়া বাজার রক্ষা পায়। স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় কয়েকমাস থেকে টি-বাঁধের দুই পাশ থেকে প্রায় প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ট্রাক্টর দিয়ে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করে দিচ্ছেন এলাকার প্রভাবশালী একটি মহল। ট্রাক্টর দিয়ে টি-বাঁধের দুই পাশ থেকে বালু উত্তোলনের কারনে হুমকিতে পড়েছে পাউবোর ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত টি-বাঁধ। যা বন্যার সময় ধ্বসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়।
এলাকাবাসী রুকু মিয়া, আব্দুল আজিজ, শফিউল আলম, আবু জাফর, সিরাজুল ইসলামসহ অনেকে বলেন, দীর্ঘদিন থেকে এলাকার প্রভাবশালী ফুল সরকার ও মোস্তাফিজার রহমান ক্ষমতার দাপট দেখিয়ে টি-বাঁধের দুই পাশের ১শ গজের মধ্যে থেকে বালু কেটে নিয়ে অবাধে বিক্রি করছেন। তাদের অভিযোগ, প্রতি ট্রাক্টর বালুর মূল্য ২ হাজার টাকা। গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক্টর বালু বিক্রি করছেন। সে হিসাবে প্রতিদিন তারা প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকার বালু বিক্রি করছেন। তারা আরও বলেন, বালু বিক্রির কারনে আমাদের ফসলি জমিসহ বাড়ি ঘর বন্যার সময় হুমকিতে পড়বে। আমাদের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে কয়েকবার অভিযোগ দিয়েছি কিন্তু কোন কাজ হচ্ছে না। তাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে স্থানীয় জনপ্রিতিনিধি ও পেশাজীবিদের ম্যানেজ করে নির্বিগ্নে বালু উত্তোলন করে আসছেন প্রভাবশালী মহলটি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বালু উত্তোলনকারী ফুল সরকার বলেন, টি-বাঁধে আমার ৪ একর জমি রয়েছে। আমি সেখানে চাষাবাদ করার জন্য কিছু উচুঁ-নিচু জায়গা সমান করে নিচ্ছি। তবে প্রায় দিন ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেননি।
গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, টি-বাঁধ থেকে পূর্বে বালু উত্তোলন করা হয়েছিল তা শুনেছি। এখন উত্তোলন করা হয় কি না তা জানি না। ফুল সরকারের সাথে আমার কোন সম্পর্ক নেই। তিনি আমার বিরোধী পক্ষের লোক।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন বলেন, টি-বাঁধ এলাকায় বালু উত্তোলন হওয়ার বিষয়টি আমরা অবগত আছি। সরেজমিনে গিয়ে দেখে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা অচিরেই সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি