ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে গো-খাদ্যে ভেজাল; ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩০-৫-২০২৩ বিকাল ৫:২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজারে মঙ্গলবার গো-খাদ্যে ভেজাল মিসানোর জন্য  ভ্রাম্যমাণ আদালতে ‘ভাই ভাই ট্রেডার্সে'র দোকান মালিক দূর্গাদহ গ্রামের আক্কাছ সত্তনারায়নের ছেলে সুশীলকে  ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিয়াকত সালমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. বিল্লাল হোসেন ও ভেটেরিনারী সার্জন ডাঃ মাহফুজুর রহমান। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বিল্লাল হোসেন জানান- উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারে ভাই ভাই ট্রেডার্স মালিক সুশীল দীর্ঘদিন যাবৎ অনুমোদন বিহীন গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরি করে বাজারজাত করছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালালে সেখানে ভেজাল গো-খাদ্য তৈরির সত্যতা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান ঐ দোকান মালিককে  ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। জনসার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন