পাটগ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গলায় ফাঁস দিয়ে আব্দুল কাদের (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
মঙলবার (৩০ মে) দুপুরে জগতবেড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাদের একই ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
থানা পুলিশ জানায়, মঙলবার দুপুরে পরিবারের সবার অজান্তে নিজ বাড়ির ঘরের বারান্দার আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকেন। তাঁর ছেলে ফতেহ আলী বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন। এ সময় স্থানীয়রা এসে পাটগ্রাম থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। আব্দুল কাদের ১ ছেলে ও ২ মেয়ের জনক। স্ত্রী মফিদা খাতুন কাশিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
জগতবেড় ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, ‘স্থানীয় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানান, ‘আব্দুল কাদের আগে ব্যবসা করতেন। মানসিক ও শারীরিক সমস্যার কারণে দীর্ঘদিন বাড়িতে বেকার ছিলেন। মানসিক রোগে তিনি বাড়িতে আত্মহত্যা করেছেন।’
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, ‘আব্দুল কাদেরের পরিবার কোনো অভিযোগ করেনি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied