দৌলতপুরে ইউপি মহল্লাদারের গাঁজা ও মদ সেবনের ভিডিও ভাইরাল
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন পরিষদের মহল্লাদার শামীমের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার ঝড় বইছে। অনেকেই তার পদত্যাগ ও শাস্তি দাবি করছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মহল্লাদার শামীমের গাঁজা ও মদ সেবনের ভিডিওটি দেখা যাচ্ছে। তবে ভিডিওটি কবে কখন সময় তা জানা যায়নি। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো শার্ট পরা মহাল্লাদার শামীমের মাদক সেবন করছেন। তার মাদকের আড্ডায় রয়েছেন আরও কয়েকজন। তবে ভিডিওতে মহল্লাদার ছাড়া অন্যদের চেহারা দৃশ্যমান নয়।
এ বিষয়ে মহাল্লাদার শামীম বলেন, আমি মাদক সেবন করেছি একটি বিয়ের অনুষ্ঠানে এই মাদক সেবনটি অনেকদিন আগের। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। ভিডিওতে পিয়ারপুর ইউনিয়নের মহল্লাদার শামীমের মতো একজন ব্যক্তির উপস্থিতি দৃশ্যমান। যেহেতু তিনি একজন ইউনিয়ন পরিষদের মহল্লাদার তার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের মাধ্যমে যে নির্দেশনা আসবে সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়, একজন মহল্লাদার মাদক ব্যবসা ও সেবন খুবই দুঃখজনক।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied