ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সদরপুরে সেতু নির্মাণ কাজে মাটি ধ্বসে ৩ শ্রমিক নিহত


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ৩:৩৮

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে সেতু নির্মান কাজের মাটি ধ্বসে তিন নির্মাণ শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে আমিরাবাদ কারিরহাট সড়কের টিটু সাংবাদিকের বাড়ির পাশে এলজিইডির প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যায়ে ইমতিয়াজ আসিফ কন্সট্রাকশনের তত্বাবধানে সেতু পূণনির্মাণ কাজ চলছে। শ্রমিকরা নিচের অংশের পাইলিং এর কাজ চলাকালিন সময় হঠাৎ পূর্ব পাশের মাটি তাদের উপরে ধ্বসে পড়লে মাটি চাপা পড়ে জাবেদ খান (২৩), জুলহাস (২৪) ও অন্তর শেখ (২২) নিহত এবং নজরুল শেখ (৩০) নামের এক শ্রমিক আহত হয়। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তিনজন শ্রমিকের লাশ ও একজনকে জীবিত উদ্ধার করে। আহত নজরুল কে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সদরপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার