ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩১-৫-২০২৩ রাত ১০:৪৭
লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও রেস্তোরাঁয় খাবার অপরিচ্ছন্ন রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাহমুদুল হাসান এ জরিমানা করেন।
বুধবার (৩১ মে) দুপুরে ভ্রাম্যমান আদালত বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় রসুলগঞ্জ বাজারের রেলগেট এলাকার কোমল পানীয় পরিবেশকের দোকানে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ব্র্যান্ডের বেশকিছু কোমল পানীয় ও সাধারণ পানির বোতল জব্দ করেন। এতে ভোক্তা অধিকার আইনে পরিবেশক পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের হায়দার আলী রাসেলকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সময় পাটগ্রাম শহরের চৌরঙ্গী মোড়ের নিউ হিমু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও খাবারে ময়লা পাওয়ায় রেস্তোরাঁয় মালিক একই উপজেলা ও গ্রামের জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একাধিক দোকানে অভিযান পরিচালনা করা হয়। 
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাহমুদুল হাসান বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ কোমল পাণীয় ও সাধারণ পানি খেয়ে এবং রেস্তোরাঁর অস্বাস্থ্যকর খাবার খেয়ে জীবন শঙ্কায় পড়তে পারে। অভিযান চালিয়ে ওই দুই দোকানদারকে জরিমানা করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে এ ধরণের অভিযান নিয়মিত চালানো হবে।’ 

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু