ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইমরানকে ‘মাইনাস করতে’ মাঠে পিটিআইয়ের দলত্যাগী নেতারা!


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ১১:২৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনীতি থেকে ‘মাইনাস’ বা সরিয়ে দিতে তৎপর হয়েছেন পিটিআই থেকে পদত্যাগ করা কিছু নেতা। আর এর নেতৃত্বে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

গত ৯ মে ইমরানকে গ্রেপ্তার ও এর পরবর্তী সহিংসতার (সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা) জেরে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে পদত্যাগ করেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। তবে তাদের সঙ্গে যোগ দেননি দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশি। তিনি বর্তমানে জেলে বন্দি আছেন।

এখন এই কোরেশিকে নিজেদের দলে ভেড়াতে চাইছেন দলত্যাগীরা। এ উদ্দেশ্যে বুধবার (৩১ মে) আদিয়ালা জেলে কোরেশির সঙ্গে দেখা করেন ফাওয়াদ চৌধুরীসহ কয়েকজন।পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ইমরানের সঙ্গ ত্যাগ করে তাদের সঙ্গে যোগ দিতে কোরেশিকে অনুরোধ করেছিলেন ফাওয়াদ।

আদিয়ালা জেলে বুধবার ফাওয়াদের সঙ্গে আরও ছিলেন সিন্ধ প্রদেশের সাবেক গভর্নর ইমরান ইসমাইল, আমীর কিয়ানি এবং মেহমুদ মৌলভী। কোরেশির সঙ্গে একটি আলাদা কক্ষে বৈঠক করার ব্যবস্থা করে দেওয়া হয় তাদের। তবে কোরেশি তাদের কথায় ‘ইমরানের সঙ্গে ছাড়তে’ রাজি হননি বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

এই বৈঠকের পর কোরেশির ছেলে জাইন কোরেশি টুইটারে লিখেছেন, ‘শাহ কোরেশি সাহেব দলের ভাইস প্রেসিডেন্ট এবং তিনি একটি আদর্শের নাম। আমরা ইমরান খান ও পিটিআইয়ের আদর্শের সঙ্গে আছি। শাহ মোহাম্মদ কোরেশী রাজনীতি করেছেন নীতি এবং সেবার— পদ এবং লোভের নয়।’

এক সপ্তাহ আগে ইমরান খান ঘোষণা দেন যদি রাজনৈতিকভাবে তাকে নিষিদ্ধ করা হয় তাহলে তার জায়গায় পিটিআইয়ের নেতৃত্ব দেবেন শাহ মোহাম্মদ কোরেশি।

এদিকে কোরেশির সঙ্গে আলোচনা শেষে বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফাওয়াদ চৌধুরী। তিনি জানান, দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিতে তাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে।

পাকিস্তানে বর্তমানে একটি গুজব চলছে, যেসব রাজনীতিক পিটিআই ছেড়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন। যেই দলে ইমরান বাদে অন্যরা থাকবেন।

সূত্র: দ্য ডন

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা