ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

ভারতে ফের বাড়ছে সংক্রমণ : ৫৫০ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২১ দুপুর ১২:৩২

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের কমেছে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা নেমে এসেছে সাড়ে পাঁচশর নিচে। তবে আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। গত একদিনে দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ফলে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রয়েছে।

রোববার (১ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা বেড়েছে প্রায় ২০০। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ৮২৪ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৫২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২৪ হাজার ৩৫১ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় রোববারও বজায় রয়েছে উল্টো চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে সক্রিয় রোগী বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রয়েছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ২৫৮ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪২ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৫২ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ৩০ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।

রোববারের তথ্য অনুযায়ী, দেশটিতে সুস্থতার হার আরও কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩৬ শতাংশে। শনিবার এই হার ছিল ৯৭ দশমিক ৩৭ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার ২ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ দৈনিক সংক্রমণের হার অপরিবর্তিত রয়েছে। টানা ৪০ দিন ধরে দেশটিতে এই হার রয়েছে ৫ শতাংশের নিচেই।

জামান / জামান

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা