ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৩ দুপুর ২:১৬
"তথ্য নির্ভর সাংবাদিকতা, তারুণ্যের পথ চলা" এই স্লোগানকে সামনে রেখে, তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে।  ১ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় রফিক সাদীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ২০২৩-২৪ সালের জন্য কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। কমিটিতে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ সেলিম রেজা কে সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি মেহেদী হাসান মামুন কে সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি ইলিয়াস সানি কে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।
১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শরিফ -আল আমিন, দৈনিক বরিশাল সমাচার প্রতিনিধি মোশারফ হোসেন, দৈনিক সংবাদ মোহনার রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন দৈনিক একুশে নিউজের  মুরাদ হোসেন মুন্না, দৈনিক বাংলাদেশ সমাচারের সাইফুল ইসলাম সাকিব, অপর দুই সাংগঠনিক সম্পাদক পদে হলেন দৈনিক দিগন্তর টিটু মজুমদার, জে টিভির প্রতিনিধি মোহাম্মদ খোকা,  অর্থ সম্পাদক পদে দায়িত্ব পান দৈনিক দক্ষিণঞ্চল মোঃ আবু তাহের ও প্রচার ও দপ্তর সম্পাদক পদে দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মোঃ জানজিল, নির্বাহী সদস্য পদে (দৈনিক ভোলা টাইমসের স্টাফ রিপোর্টার সাদির হোসেন রাহিম।
এছাড়াও সংগঠনটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এবং উপদেষ্টা পরিষদে রয়েছেন উপজেলার সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদি।
কমিটি গঠনের সভায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী আবদুল জলিল, প্রেসক্লাবের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এম নুরুন্নবী,  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহীম প্রমূখ।

এমএসএম / এমএসএম

নালিতাবাড়ীতে মুয়াজ্জিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন