ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চলাচলের রাস্তা বন্ধ করায় মানবেতর জীবনযাপন করছে ২২ পরিবার


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ১:২১
মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণ করায় ২২টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের পুর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার (সুলতান সওদগর বাড়ির) প্রায় শত  বছরের চলাচলের রাস্তা দখল করে বাড়িতে প্রবেশের পথ আটকে স্থাপনা নির্মাণ করায় যাতায়াত বন্ধ হয়ে গেছে ওই পরিবারগুলোর।
 
ভুক্তভোগী আবিয়া খাতুন,হালিমা আক্তার, রোকেয়া আক্তার সহ ২২টি পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, স্বাধীনতার যুদ্ধের আগে থেকে আমরা এই রাস্তা দিয়ে চলাচল করে আসছি। এই বাড়ির ২২টি পরিবারের ঘর বাড়ি নির্মাণ সামগ্রী এই রাস্তা দিয়ে আনা নেওয়া হতো। সম্প্রতি আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি রবিউল হোসেন নামে এক ব্যাক্তি নিজের ক্রয়কৃত জায়গা দাবী করে একটি টিনশীট ঘর নির্মাণ করে এবং টিনের বেড়া চলাচলের রাস্তা বন্ধ করে দেন। আমারা থানার শরণাপন্ন হলেও কোন প্রতিকার পাই নাই।
 
বর্তমানে এই বাড়ির ২২টি পরিবার খুবই মানবেত জীবন যাপন করতেছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও প্রভাবশালী রবিউল হোসেন কর্ণপাত না করে স্থাপনা রেখে দেন।প্রবীণ ব্যাক্তি নুরুল আমিন জানান, বর্তমানে বাড়িতে প্রবেশের পথ একেবারেই বন্ধ করে দেয়ায় দৈনন্দিন কাজ কর্মের জন্য ঘর থেকে বের হওয়া এবং নিত্যপ্রয়োজনীয় মালামাল আনা নেওয়া বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় কোন প্রকার দুর্যোগ কিংবা দুর্ঘটনা ঘটলে, কেউ অসুস্থ হলে কোন প্রকার অ্যাম্বুল্যান্স বা ফায়ার সার্ভিসের গাড়ি অথবা কোন চিকিৎসক, উদ্ধারকর্মী যাতায়াত করতে পারবেন না।অভিযোগের বিষয়ে জানতে চাইলে রবিউল হোসেন নিজের জায়গা দাবী কওে বলেন, আমার ক্রয়কৃত জায়গায় আমি স্থাপনা নির্মাণ করেছি।
 
এদিকে ঐ জায়গার বিক্রেতা মনির আহম্মদ বলেন,আমার বাবা চলাচলের সুবিধাস্থে যাতায়তের সুব্যবস্থা করে দিয়েছিলেন। এখন আমি আমার জায়গা বিক্রি করে দিয়েছি। উনারা কেন বন্ধ করছে সেটা উনাদের ব্যাপার। এই বিষয়ে হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান সোনা মিয়া বলেন, সুলতান সওদগর বাড়ির রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণ বিষয়টি আমি জানি না। হয়তো মেম্বারকে জানিয়েছে। 
 
এই বিষয়ে মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, পথ বন্ধ করা আইনগত অন্যায়, কেউ যদি এমন করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান