রেল দুর্ঘটনাস্থলে আসছেন মোদি
ভারতের উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের দেখতে তিনি হাসপাতালেও যেতে পারেন বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৯০০ জন। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। উদ্ধারকাজে সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল এসকে দত্ত জানান, সেনাবাহিনী গতকাল রাত থেকে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে এবং কলকাতা থেকে আরও সেনা সদস্যকে ডাকা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। এছাড়াও তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি, শিব শঙ্কর ও আনবিল মহেশ ঘটনাস্থল পরিদর্শনে রওনা হয়েছেন।
দুর্ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছেন উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত