তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ানের শপথ বিকেলে
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নেবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাজধানী আঙ্কারার ‘প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে’ স্থানীয় সময় বিকেল ৫টায় শপথ অনুষ্ঠান হবে।
৭৮টি দেশের উচ্চ-পর্যায়ের প্রতিনিধি শপথ অনুষ্ঠানে যোগ দেবেন, যাদের মধ্যে থাকবেন অনেক রাষ্ট্রপ্রধানও। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর এএফপি, আনাদোলু ও বাসসের
গত ২৮ মে তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত রানঅফ (দ্বিতীয় দফা) নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। দ্বিতীয় দফায় তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু ৪৭ দশমিক ৮২ শতাংশ ভোট পান।
এর আগে গত ১৪ মে প্রথম দফা ভোটে এরদোয়ান ৪৯ দশমিক ৫২ শতাংশ ও কিলিচদারোগলু ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট পান। অপর প্রার্থী সিনান ওগান পান ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পায়। প্রথম দফায় কেউ ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় নির্বাচন।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত