ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পন্ন: ছোটন সভাপতি- পলাশ সম্পাদক
ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পন্ন । সম্মেলন শেষ হওয়ার তিন ঘন্টা পর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদকসহ ৮ জনের নাম প্রকাশ হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় গণমিলনায়তনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সম্মেলন শেষে কমিটি ঘোষণা না করেই সম্মেলন মঞ্চ ত্যাগ করেছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতারা। এতে করে নেতাকর্মীদের মাঝে কিছুটা হতাশা দেখা দিয়েছিল। তবে রাত ৮টার দিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া তার ফেসবুক পেইজে ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সম্পাদকের স্বাক্ষর সম্বলিত প্যাডে সভাপতি হিসেবে শাহ আব্দুল বারেক ছোটন ও তরিকুল ইসলাম পলাশকে সাধারণ সম্পাদক করে ৮ জনের নাম প্রকাশ করেন। কমিটির প্রকাশিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি প্রার্থ প্রতিম সিংহ, যুগ্ন সাধারণ সম্পাদক তানভির কবির, মো. রাজন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন মজুমদার ও দপ্তর সম্পাদক সাজিদুল হক সাজু।
শনিবার সম্মেলনে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য অ্যাড. মোহাম্মদ কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকনসহ দায়িত্বশীল নেতারা বক্তব্য দেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied