ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চর সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহি গরু দৌড় অনুষ্ঠিত


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ৪-৬-২০২৩ দুপুর ১০:৪
জামালপুরের সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহি গরু দৌড় অনুষ্ঠিত। ৩ জুন পড়ন্ত বিকেলে বহুল আলোচিত পূর্ব চর সরিষাবাড়ী গ্রামে বোরো কাটা বিশাল ফাঁকা মাঠে নান্দনিক এ গরু দৌড় অনুষ্ঠিত হয়।
 
চর সরিষাবাড়ীর কৃতি সন্তান মরহুম শহিদ মন্ডলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাঁর স্মৃতিকে অম্লান রাখতে শহিদ মন্ডল স্মৃতি সংসদ ও অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে গরু দৌড়ের আয়োজন করা হয়। জেলার মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সরিষাবাড়ীর চরাঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে অন্তত ২০জোড়া যাঁড় গরু দৌড়ে অংশ গ্রহণ করে। ঐতিহ্যবাহি গরু দৌড় দেখতে দূরদূরান্ত থেকে দর্শনাথির ভিড় ও সকল বয়সী নারী পূরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু দৌড় উপভোগ করেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। সাতপোয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার জুরন আলী,সাবেক মেম্বার আলমগীর কবির আলম, উপসহকারী কৃষি অফিসার শরিফুল ইসলাম লিটন, উপসহকারী কৃষি কর্মকর্তা বাবলু প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আগামী শনিবার ১০ জুন চূড়ান্ত প্রতিযোগীতা ও বিকেলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
 
 

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান