ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে সেই তিন দলিল লেখক এর বিরুদ্ধে তদন্ত শুরু


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২৩ বিকাল ৫:৫৩

নেত্রকোনা জেলার মদন উপজেলা  জাল জালিয়াতি দায়ে অভিযুক্ত সেই তিনজন দলিল লেখকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। রবিবার (৪জুন) সকালে বারহাট্টা উপজেলার সাব- রেজিস্টার আব্দুল সামাদ আজাদ এ তদন্ত কাজের দায়িত্ব পেয়ে তদন্ত  শুরু করেন। 

উল্লেখ্য,  দলিল লেখক আব্দুল গনি গত ২০২২ সালের ২৬ ডিসেম্বর জাহাঙ্গীরপুর মৌজার ৪.১ শতাংশের একটি জমির দলিল করেন। সেই জমির প্রকৃত মালিক দেবাশীষ বৈশ্য নামের এক ব্যক্তি। দেবাশীষ বৈশ্য প্রায় এক যুগ ধরে এলাকায় থাকেন না। সেই সুযোগে বৈশ্যপাড়া এলাকার দুলাল চন্দ্র সরকার মালিক সেজে জাহাঙ্গীর নামের আরেক ব্যক্তির কাছে ৩৫ লাখ টাকায় ৪.১ শতাংশ জমি বিক্রি করেন। ওই দলিলে দেবাশীষ বৈশ্যের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে দুলালের ছবি ব্যবহার করা হয়। দলিল লেখক আব্দুল গনি দুলালকে দেবাশীষ বৈশ্য বলে শনাক্ত করে একটি ভুয়া দলিল করেন।

পরে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হলে ২০২৩ সালের ৯ জানুয়ারি জমির প্রকৃত মালিক দেবাশীষ বৈশ্যের ভাই প্রবীর বৈশ্য নামে আবার আরেকটি দলিলের মাধ্যমে জমি ফিরিয়ে দেন জাহাঙ্গীর।ঘটনাটি ধামাচাপা দিতে গত ২২শে  জানুয়ারি ২০২৩ আবার প্রবীর বৈশ্য ওই জমিটি তার ভাই দেবাশীষ বৈশ্যের নামে দলিল করে দেন।

এ ঘটনায় যুক্ত থাকায় দলিল লেখক সমিতি থেকে দলিল লেখক  আব্দুল গনি, মাসুম ইয়ার খান ও হাফিজুর রহমান মানে তিনজন দলিল লেখককে বহিষ্কার করা হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলিল লেখক সমিতির ১৩ জন সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগ জেলা রেজিস্টার সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন।

এ বিষয়ে  তদন্ত কর্মকর্তা আব্দুস সামাদ আজাদ বলেন, এখনো তদন্ত কাজ শেষ হয়নি। তদন্ত কাজ শেষ হলে বিস্তারিত বলতে পারব। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা