ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

গ্রীন মিরসরাইয়ের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ৪:২৭
বিট প্লাস্টিক পলিউশন- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের তারকা হোটেল দ্যা পেনিনসুলা চিটাগাং-এর পৃষ্ঠপোষকতায় ও গ্রীন মিরসরাইয়ের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন করা হয়। এইসময় পেনিনসুলা চিটাগং কর্তৃক দুই হাজার গাছের চারা  স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।
 
এরই ধারাবাহিকতায় পারিপার্শ্বিক পরিবেশকে প্লাস্টিক দূষনমুক্ত রাখার স্লোগানে সোমবার (৫ মে) নানা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে পেনিনসুলা চিটাগাং। এ উপলক্ষ্যে টিম পেনিনসুলা চট্টগ্রামের মিরসরাইয়ে "বৃক্ষ রোপণ অভিযান" পরিচালনা করে ।
 
এ ছাড়া প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং পরিবেশ দূষণ বন্ধে জনসচেতনতা তৈরি করতে বিট প্লাস্টিক থিম অনুসারে হোটেল চত্বর সাজিয়েছে পেনিনসুলা চিটাগাং। বিশ্ব পরিবেশ দিবসের দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন দি পেনিনসুলা চিটাগাং-এর চেয়ারম্যান মাহবুব রহমান। সকালে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সচেতনতামূলক সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
এ সময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, পৌর মেয়র গিয়াস উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। 
 
পেনিনসুলা চিটাগাং-এর চেয়ারম্যান মাহবুব উর রহমান বলেন, পেনিনসুলা বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতিতে অবদান রাখার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত