রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয় বিষয়ক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাজেদুল আলম।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের আয়োজনে ও প্রভাষক মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, আয়োজক সংস্থাটির নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক নাসিম, শিক্ষার্থীদের মধ্যে মহুয়া সাহা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা, তাপস কুমার পাল, প্রভাষক মো. কামরুজ্জামান সরকার, মো. আরমান আলী, মো. আবদুল মোমিন পাঠান, লায়লা মমতাজ, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম মোনায়েম খান প্রমুখ।শেষে কলেজের ছাত্রীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied