আরবলীগের প্রতিনিধি দলের সদস্যরা সিনচিয়াংয়ের সমৃদ্ধি দেখতে পেরেছেন: চীনা মুখপাত্র
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন ৫ জুন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে আরবলীগের প্রতিনিধিদের সিনচিয়াং অঞ্চল সফর সম্পর্কে মন্তব্য করেছেন।তিনি বলেন, প্রতিনিধি দলের সদস্যরা এবারের সফরের মাধ্যমে সিনচিয়াংয়ের সমৃদ্ধি দেখতে পেরেছেন। তাঁরা চীনের উন্নয়ন পদ্ধতিতে অর্জিত অগ্রগতি, বিশেষ করে দারিদ্র্যবিমোচনের মহান অর্জনের প্রশংসা করেছেন।
ওয়াং ওয়েন বিন বলেন, প্রতিনিধি দলের সদস্যরা বলেছেন, তাদের চোখে যে সিনচিয়াং দেখেছেন, তা পশ্চিমা মিডিয়ায় বর্ণিত সিনচিয়াং থেকে একদম আলাদা। সিনচিয়াংয়ে সমাজ সম্প্রীতিময়, অর্থনীতি সমৃদ্ধ এবং বিভিন্ন জাতির মানুষেরা সহাবস্থান করছে। সিনচিয়াংয়ের মুসলমানরা স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় অধিকার প্রয়োগ করছেন। কথিত ‘গণহত্যা এবং ধর্মীয় নির্যাতন’র গল্প একদম মিথ্যা।
চীনা মুখপাত্র বলেন, আরব দেশগুলো সিনচিয়াংয়ের মুসলমানসহ বিভিন্ন সংখ্যালঘু জাতির ওপর চীনের গুরুত্বারোপের প্রশংসা করে এবং অব্যাহতভাবে সিনচিয়াংয়ের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় চীনের চেষ্টাকে সমর্থন দিয়ে যাবে।
ওয়াং ওয়েন বিন আরও বলেন, সিনচিয়াং সফরে আরব লীগের প্রতিনিধি দলের অর্জিত অভিজ্ঞতা প্রমাণ করে যে মিথ্যা কখনো সত্যকে লুকিয়ে রাখতে পারে না। সিনচিয়াং বিষয়ে কোনো মিথ্যা প্রচারণা কারো মন জয় করতে পারবে না এবং কখনও সফল হবে না।
সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
Link Copied