ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে অটোরিক্সা ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে আহত চার


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৬-৬-২০২৩ দুপুর ৩:৫৫

কুড়িগ্রামের উলিপুরে অটোরিক্সা ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৬ জুন) দুপুরে পৌর শহরের ব্রাক অফিস সংলগ্ন এলাকায়। দূর্ঘটনা কবলিত দুটিযান অটোরিক্সা ও মিশুক থানা হেফাজতে নেয়া হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উলিপুর থেকে চিলমারীগামী অটোরিক্সা ও চিলমারী থেকে উলিপুরগামী মিশুক পৌর শহরের ব্রাক অফিসের সামনে পৌঁছিলে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই পরিবহনের চারজন যাত্রী গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতরা হলেন, যাত্রী আব্দুল জব্বার (৬২), বিদ্যুৎ মিয়া (৩৫), আলম মিয়া (৩৫) ও অটোরিক্সা চালক ফজল মিয়া (৩৫)। এরমধ্যে ফজল মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি চিলমারী উপজেলার বেলেরভিটা গ্রামের আশরাফ আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী আলমগীর মিয়া (২৫), আব্দুল হালিম (৪০), মাসুম (২৭)সহ অনেকে বলেন, উলিপুর চিলমারী সড়কে অটোরিক্সা ও মিশুক বেপড়োয়া গতিতে চলার সময় উভয় পরিবহনের সংর্ঘষ হয়। এতে চারজন আহত হন। এরমধ্যে অটোচালক গুরুত্বর আহন হয়েছেন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এসেছেন। তাদেরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুজ্জামান জানান, সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিক্সা ও মিশুক থানা হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির