অনুমোদনহীন স্থাপনা গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন
ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের অদূরে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণা রোডের মুখে কৃষি জমিতে কোন প্রকারের অনুমতি ব্যাতিরেকে মাটি ভরাট করে নির্মিতব্য রিসোর্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (০৬ ই জুন) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান।
অভিযানকালে পূর্ব মঘাদিয়া মৌজাধীন খৈয়াছড়া ঝর্ণা রোডের মুখে নির্মিতব্য রিসোর্ট এর স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
উচ্ছেদ অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান অবৈধভাবে রিসোর্ট নির্মাণের কাজ চলছে মর্মে জানতে পেরে সরেজমিন পরিদর্শন পূর্বক উক্ত জায়গার মালিককে এ ব্যাপারে সতর্ক করা হয় এবং নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলা হয়। কিন্তু তিনি তা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যান।এমতাবস্থায়, ফসলী জমি রক্ষায় তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনায় এ সময় সহযোগিতা করে মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied