ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গাউকের দায়িত্ব বুঝে নিলেন আজমত উল্লা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৬-৬-২০২৩ বিকাল ৫:৫৫
গাজীপুর উন্নয়ণ কর্তৃপক্ষ (গাউক)-এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব বুঝে নিয়েছেন আজমত উল্লা খান। মঙ্গলবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে গতকাল সোমবার মন্ত্রাণালয়ে যোগদান করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের এই সভাপতি।
 
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজয়ের পর গত রোববার আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জন প্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছিল- গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছিল, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
 
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে সাতজন কর্মকর্তা কর্মচারী দিয়ে সেবা কার্যক্রম চালানো হচ্ছে। নতুন চেয়ারম্যানের মাধ্যমে আশাকরি আরোও ভালো ভাবে আমাদের কার্যক্রম শুরু হবে।
 
আজমত উল্লা খান বলেন, আমি সোমবার মন্ত্রণালয়ে গাজীপুর উন্নয়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে যোগদান করেছি। আমার সঙ্গে চুক্তি সম্পাদন হয়ে গেছে।
 
গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়ছিলেন আজমত উল্লা খান। কিন্তু সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র মেয়র পার্থী জায়েদা খাতুনের কাছে নির্বাচনে হেরে যান তিনি। 
 
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা আমান্তা টাওয়ারে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়। নতুন চেয়ারম্যানের জন্য অফিস পরিষ্কার করা হয়েছে। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এ সংস্থা গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে সরকারের যুগ্ম সচিব হেমায়েত হোসেনকে চেয়ারম্যান নিযুক্ত করে সরকার। এর কয়েকদিন পর একজন উপসচিবকে নিয়োগ দেওয়ার মাধ্যমে উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা